আমার মল্লিকা বনে যখন প্রথম ফুটিলো কলি 


দেখেছিলাম কাল রাতে 
রাতের বিবসিত তারাদের সাথে
সেও ঘুমিয়েছিলো ;

মরুৎ প্রবাহের স্বননে 

এবং কুজ্যোতিকাজাত এক বিন্দু জলের উন্মীলনে
স্ফীত ধমনী যখন মস্তিস্ক ফুঁড়ে
মস্ত দেওদারু 

ঠিক তখনি 
আমার মল্লিকা বনে প্রথম ফুটিলো কলি 

Comments